রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার এক দিন পর দুই মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলো মো. সাফওয়ান সুরাইম (১৭) ও আব্দুর রউফ (১৬)।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের যৌথ অভিযানে আজ শনিবার বিকেলে রূপগঞ্জের তারাব শবনম মিলসংলগ্ন নদী থেকে দুই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
এর মধ্যে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডেমরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম।
নৌকা ডুবে মারা যাওয়া সাফওয়ান রূপগঞ্জের তারাব এলাকার বাসিন্দা মাওলানা আব্দুল জলিলের ছেলে। আর আব্দুর রউফের বাড়ি ঢাকার মোহাম্মদপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ৮ বন্ধু মিলে রাজধানীর ডেমরা সেতুসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে নৌকায় করে ঘুরতে গিয়েছিল। তারা সবাই ঢাকার হাজারীবাগ দারুল উলুম মাদ্রাসার ছাত্র। ঘোরাঘুরির একপর্যায়ে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। আরোহীদের মধ্যে ৬ জনকে ওই সময়েই ডেমরা খেয়াঘাটের মাঝি ও স্থানীয়রা উদ্ধার করতে পারলেও সাফওয়ান ও রউফকে উদ্ধার করা যায়নি। তারা আজ বিকেলের আগপর্যন্ত নিখোঁজ ছিল।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মো. কামরুল হাসান জানান, তাঁদের নেতৃত্বে ডুবুরি দল প্রায় ২০ ঘণ্টা উদ্ধার কার্যক্রম চালিয়ে সাফওয়ান ও রউফের লাশ উদ্ধার করে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে