
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামের এক সংবাদমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যার দিকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নতুন আসা অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমে গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন স্বর্ণময়ী।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ওই নারীর পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ সেখানে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
স্বর্ণময়ীর মৃত্যু নিয়ে গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। এই অবস্থায় আজ রোববার এ বিষয়ে একটি লিখিত বিবৃতি দিয়েছে ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, গত ১৩ জুলাই আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার পর তাঁকে বার্তাকক্ষ থেকে প্রত্যাহার করা হয় এবং বিষয়টি তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্তে সহকর্মীদের সঙ্গে তাঁর অসৌজন্যমূলক আচরণের কিছু প্রমাণ মেলে। এই অবস্থায় তাঁকে বার্তাকক্ষ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
এতে আরও বলা হয়, ওই নারী কর্মীর মৃত্যুর সঙ্গে আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সম্পর্ক নেই। তিন মাস আগের অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার চলছে, তা ‘ভিত্তিহীন’।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৮ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে