নেত্রকোনার উদীচীর কার্যালয়ে বোমা হামলার ঘটনায় জেএমবি সদস্য ইউনুছ আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। তাঁর আপিল খারিজ করে আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
২০০৫ সালে নেত্রকোনায় উদীচীর কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ২০০৮ সালে আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন সোহেল ও ইউনুছ আলীর ফাঁসির রায় দেন। ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ২০১৪ সালে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা পৃথকভাবে আপিল করেন পরবর্তীতে।
সারওয়ার হোসেন বাপ্পী বলেন, ২০১৬ সালে আসাদুজ্জামান পনিরের আপিল খারিজ হয়। রিভিউ আবেদন করলে তাও খারিজ করেন আপিল বিভাগ। পরে আনুষ্ঠানিকতা শেষে ২০২১ সালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। আর সালাউদ্দিন সোহেলের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে