
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ রিমান্ডের আদেশ দেন।
এর আগে সকালে মেননকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাঁর ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেন।
মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রমনা থানাধীন সেগুনবাগিচায় মির্জা আব্বাসের নেতৃত্বে নির্বাচনী প্রচারণার সময় ঘটনাস্থলে পৌঁছালে আসামি মেননের নির্দেশনায় কয়েকজন দেশীয় অস্ত্রসহ হামলা চালান। এ সময় তাঁরা মির্জা আব্বাসসহ তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের হত্যাচেষ্টা করেন।
এ ঘটনায় বিএনপি নেতা ইমাম হোসেন ইমন বাদী হয়ে গত ২৮ আগস্ট শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গত ২২ আগস্ট রাশেদ খান মেনন আটক হন। পরদিন ২৩ আগস্ট তাঁকে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে দেওয়া হয়। এরপর আদাবর থানায় দায়ের করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে দেওয়া হয়। মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা মামলায় রিমান্ড মনজুর হওয়ায় তিনি তৃতীয় দফা রিমান্ডে যাবেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে