
মেট্রোরেলে টয়লেট ইজারার সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দুই সাংবাদিক। মেট্রোরেলের স্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্য ওই দুই সাংবাদিকের বুম কেড়ে নেন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের আগারগাঁও রুটে যাওয়ার দিকে প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার সাংবাদিকেরা হলেন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ ও আমাদের সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার আক্তারুজ্জামান।
অভিযুক্ত ওই আনসার সদস্যের নাম আছলাম সরদার। তিনি মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালন করছিলেন।
ভুক্তভোগী সাংবাদিকেরা জানান, মেট্রোরেলের সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আনসার সদস্য তাঁদের প্রশ্ন শুনেই তেড়ে আসেন। বুম কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে দুই সাংবাদিককে লিফটের ভেতরে ঢুকিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার রুমে যেতে হবে বলে জানান।
ভুক্তভোগী সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ বলেন, ‘অফিশিয়াল অ্যাসাইনমেন্টে আজ দুপুরে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে যাই ভিডিও স্টোরি করার জন্য। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, মেট্রোরেলের টয়লেট ব্যবহারে টিকিট সিস্টেম শুরু হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক টেলিভিশন-পত্রিকায় রিপোর্টও হয়েছে।’
‘সবকিছু মিলিয়ে এটা নিয়ে একটা প্রতিবেদন করতে গেলে বুম হাতে ভিডিও করতে দেখেই আছলাম সরদার নামে এক আনসার সদস্য তেড়ে আসেন। তারপর ধাক্কা দিয়ে লিফটের ভেতরে ঢুকিয়ে বলেন—‘যেতে হবে, বসেরা কথা বলবে।’ শুধু আমাকেই না, আমাদের সময়ের আক্তারুজ্জামানের কাঁধে ধাক্কা দিয়ে বলে এসব বাদ দেন, যা বলি তাই হবে।’
মাল্টিমিডিয়া রিপোর্টার আক্তারুজ্জামান বলেন, মেট্রোরেলে পাবলিক টয়লেট ব্যবহার করতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এ নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছিল। বিষয়টি নিয়ে সরেজমিন ভিডিও প্রতিবেদন করতে যান তিনি।
এ বিষয়ে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের স্টেশন কন্ট্রোলার মো. মহসিন বলেন, ‘সাংবাদিকদের বুম কেড়ে নিয়ে আনসার সদস্য ভুল করেছেন। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেব।’

মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে কমপ্লেক্সের বাইরেও সংঘর্ষ হয়।
১৬ মিনিট আগে
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
৩৪ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
৩৮ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে