
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের ২০ লাখ টাকার দুটি পারিবারিক সঞ্চয়পত্রের হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সরকারি পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ। তিনি জানান, জনতা ব্যাংক ফার্মগেট করপোরেট শাখায় তাহমিনার নামে দুটি পারিবারিক সঞ্চয়পত্র রয়েছে। প্রতিটিতে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকার এই সঞ্চয়পত্র ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন হিসাব দুটি অবরুদ্ধের নির্দেশ পেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, লুৎফুল তাহমিনার বিরুদ্ধে ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে। তাঁর নিজ নামে এবং তাঁর আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। মামলার তদন্ত চলছে। তাঁর স্বামী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং তাঁর স্ত্রীকেও অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, মামলা তদন্তকালে জানা গেছে, তিনি এসব অর্থ হস্তান্তরের চেষ্টা করছেন, যা হলে মামলার মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তাঁর দুই সঞ্চয়ী হিসাব অবরুদ্ধ করা দরকার।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আসাদুজ্জামান খান কামালকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ওই বছরের ১৪ সেপ্টেম্বর আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে