
মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, নবম পে-স্কেল ও বিভিন্ন সুযোগ-সুবিধা বাস্তবায়নেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংগঠনের মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমজিটিএর প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৫–২৬ অর্থবছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা, যা জাতীয় বাজেটের মাত্র ১২ দশমিক ১ শতাংশ। আগের অর্থবছরের তুলনায় এ খাতে বরাদ্দ বেড়েছে মাত্র ৯৩৪ কোটি টাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের ১৫ থেকে ২০ শতাংশ অথবা জিডিপির ৪ থেকে ৬ শতাংশ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও বাংলাদেশ এখনো সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
হারুন অর রশিদ বলেন, ইউনেসকোর সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ প্রয়োজন হলেও দেশে এখন পর্যন্ত কোনো সরকার ২ শতাংশ বরাদ্দও নিশ্চিত করতে পারেনি। এতে প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫–২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় কিছুটা বেশি। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ কমেছে বলেও দাবি করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহায় এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, নবম পে-স্কেল বাস্তবায়ন, সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, অনুপাত প্রথা বাতিল, প্রভাষকদের উচ্চ পদে পদোন্নতি, মাদ্রাসা ও স্কুল-কলেজের মধ্যে বদলির সুযোগ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তকরণ এবং শিক্ষা কমিশন গঠনের দাবি জানানো হয়।
এ ছাড়া মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ দেওয়ার দাবিও তুলে ধরে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুস সাকুর, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, আব্দুল হাই, ফজলুর রহমান, সুরুজ্জামান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, অর্থ সম্পাদক আলাউদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে