ইলেকট্রনিকস পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান সনি র্যাংগসের (র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেনসহ তাঁর পরিবারের তিন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা দেন।
পরিবারের অন্য দুই সদস্য হলেন একরাম হোসেনের ভাই সনি র্যাংগসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) বিনাস হোসেন এবং তাঁদের বাবা সাচিমি ওগাওরা হোসেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুদকের উপসহকারী পরিচালক মো. আল আমিন তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, সনি র্যাংগসের এমডি ও ডিএমডির বিরুদ্ধে অবৈধভাবে আনুমানিক ১৫-২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। গোপন অনুসন্ধান এবং অভিযোগ থেকে জানা গেছে, অভিযুক্তদের এবং তাঁদের পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা এসব সম্পদ বিভিন্ন জায়গায় স্থানান্তর করার চেষ্টা করছেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এই সম্পদ রক্ষা এবং অপরাধের আলামত সংরক্ষণের স্বার্থে তাঁদের বিদেশযাত্রা ঠেকানো একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
৪৩ মিনিট আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে