ঢাকা: চীন সরকারের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা এখন ঢাকার পথে। টিকা আনতে আজ মঙ্গলবার সকাল ৮টা ১২ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি–১৩০জে উড়োজাহাজ দেশটির উদ্দেশে যাত্রা করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টিকাগুলো ঢাকায় পৌঁছবে।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইসএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে দেওয়া চীনা সিনোফোর্মের উপহারের এই টিকার প্যাকেজিং সম্পন্ন হয়েছে। এই টিকা কোম্পানির স্টোরেজ থেকে একটি কাভার্ডভ্যানযোগে চীনের রাজধানীর বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। সেখান থেকে উড়োজাহাজ যোগে ঢাকায় আসবে।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১২ মে চীনের টিকা আসার কথা জানানো হয়েছিল। তবে টিকা কেনা ও আমদানি বিষয়ে দেশটির সঙ্গে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ সরকার।
ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকার তুলনায় চারগুণ বেশি দাম হওয়ায় টিকা নেওয়া হবে কি–না এই সংশয়ে ভুগছে সরকার। এর আগে গত ফেব্রুয়ারিতে দেশটি বাংলাদেশকে সিনোভ্যাকের টিকা দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আর এগোয়নি তারা। এবার টিকা নিতে চাইলেও অতিরিক্ত দাম হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে সরকার।
এ পরিস্থিতিতে চুক্তি হলেও এ বছর টিকা পাওয়া অনিশ্চিত বলে জানিয়েছে চীন। কারণ, দেশটির টিকা পেতে এরই মধ্যে অনেক দেশ আবেদন করেছে। সেই তালিকায় অনেক পিছিয়ে থাকবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বিষয়টি জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ মিলিয়ে ৯৪ লাখের বেশি টিকা দেওয়া শেষ হয়েছে। হাতে আছে মাত্র ৮ লাখের কিছু বেশি টিকা। দ্বিতীয় ডোজের জন্য ঘাটতি প্রায় ১৪ লাখ ডোজ। যা পেতে সেরাম, কোভ্যাক্স এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারকারী ও মজুতকারী বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে সরকার। তবে এখন পর্যন্ত সুখবর মেলেনি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা এসেছে। যেখানে পাওয়া কথা মোট ২ কোটি ৩০ লাখ ডোজ। ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাইয়ে সেই টিকা আসার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে রাশিয়ার টিকা পাওয়া নিয়ে আমলতান্ত্রিক জটিলতা কাটেনি। আইন মন্ত্রণালয়ের দেওয়া ৩০টি সুপারিশের কারণে স্পুটনিক–ভি টিকা আসায় দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে।
আরও পড়ুন:

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩৪ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে