রাজধানীর গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে আরশাদুল (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আরশাদুলের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, কিশোরটি নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ছাদে ছিল। গেন্ডারিয়া রেল স্টেশনে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয় সে। এরপর ট্রেনের এক যাত্রী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মারা যায় আরশাদুল মারা যায়।
ওই কিশোরকে হাসপাতালে নেওয়া ট্রেনযাত্রী মো. ইউসুফ বলেন, ট্রেনটি নারায়ণগঞ্জ যাচ্ছিল। ঘটনার সময় ওই কিশোর ট্রেনের ছাদে ছিল। ট্রেনটি গেন্ডারিয়া স্টেশনে পৌঁছালে কিশোরটি ট্রেনের ছাদ থেকে পড়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, এক ট্রেনের যাত্রী ওই কিশোরকে হাসপাতালে এনে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ওই কিশোরের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে