
রাজধানী ঢাকার খিলগাঁও এলাকা থেকে জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া চায়না রাইফেলের ১২টি গুলিসহ মো. রাজিব হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
আজ সোমবার খিলগাঁওয়ের মেরাদিয়ার মধ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যায় এ তথ্য জানান র্যাব-৩-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া।
পুলিশ সুপার জানান, সোমবার খিলগাঁওয়ের মেরাদিয়ার মধ্যপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে অবৈধ ১২টি৭.৬২ মিমি চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এই গুলি জুলাইয়ে সংঘটিত অভ্যুত্থান চলাকালে একটি থানা থেকে লুট করা হয়েছিল বলে স্বীকার করেন রাজিব।
সনদ বড়ুয়া আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব জানান, তিনি এই লুট করা গুলি অবৈধভাবে মজুত করে রেখেছিলেন এবং তা খিলগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। আটকের পর তাঁর বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি অস্ত্র মামলা করা হয়। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে