
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ অপুর বিরুদ্ধে। মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, অপু তেড়ে গিয়ে এক শিক্ষার্থীকে মারধর করছেন।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের ওসমানী স্টেডিয়াম-সংলগ্ন কলেজ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ওয়ায়েজ করনী আজ সকালে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে সাধারণ ডায়েরি করায় ফের তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অপুর বিরুদ্ধে।
ভুক্তভোগী ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওয়ায়েজ করনী বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে আমি হলের রিডিং রুমে পড়ছিলাম। সে সময় অপু ও তাঁর কয়েক বন্ধু উচ্চ শব্দে টেলিভিশনে গান শুনছিলেন এবং ক্যারম খেলছিলেন। আমি গিয়ে বললাম শব্দ কমাও, আমার পড়তে অসুবিধা হচ্ছে। এটা বলায় অপু বের হয়ে বলে সাউন্ড বাড়াইয়া শুনছি আরও শুনব, তোর সমস্যা কী?
আমি উত্তরে বলেছি, তোমার যেমন হোস্টেলে অধিকার আছে, আমারও অধিকার আছে। এটা বলার পর সে আমাকে মারতে তেড়ে আসে। একপর্যায়ে আমার কলার ধরে এবং লাথি দেয়। সকালে থানায় গিয়ে জিডি করায় ফের আমাকে হুমকি দিয়েছেন। সবকিছু মিলিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী অপুর বক্তব্য পাওয়া যায়নি। তবে তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। অভিযুক্ত হলে ছাত্রদল নেতার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। ব্যক্তির দায় সংগঠন বহন করবে না।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে