
রাজধানীর সিদ্ধেশ্বরীতে নারীকে গাড়ির সঙ্গে টেনে নিয়ে ব্যাগ ছিনতাই ও গুরুতর আহত করার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষায়িত ইউনিট অর্গানাইজড ক্রাইম (দক্ষিণ)। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর মিরপুর ত্রিশগণ গির্জা এলাকা থেকে রাজীব মাতুব্বর (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) পিবিআই থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গত ২৮ আগস্ট গাজীপুরের চন্দ্রা মোড় থেকে ইউসুব মিয়া ওরফে ইউসুফকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। তার আগে রবিউলকে গ্রেপ্তার করা হয়। দুজনই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
এর আগে ২৬ এপ্রিল ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটে। সেই ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন এক নারী। তাঁর হাতে ভ্যানিটি ব্যাগ ও এক পাশে একটি ট্রলি ছিল। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার সেখানে আসে। চলন্ত গাড়ির জানালা দিয়ে মাথা বের করে একজন ওই নারীর হাতের ব্যাগটি ধরে টান দেন। ব্যাগ ধরে থাকায় ওই টানে তিনি মাটিতে পড়ে যান। ওই অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে কয়েক গজ দূরে নিয়ে যায়। একপর্যায়ে তিনি ব্যাগটি ছেড়ে দেন। গাড়িটি চলে যায়। এতে ওই নারী গুরুতর জখম হন।
এ ঘটনায় পুলিশ একটি মামলা করে। তদন্ত করে পিবিআইয়ের বিশেষায়িত ইউনিট অর্গানাইজড ক্রাইম (দক্ষিণ)।
তদন্ত কর্মকর্তা এসআই সুহৃদ দে বলেন, প্রথমে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে রবিউল নামের এক ছিনতাইকারীকে শনাক্ত করে পুলিশ। এরপর গ্রেপ্তার রবিউলের জিজ্ঞাসাবাদে রাজীব ও ইউসুবের নাম বেরিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে একসঙ্গে ছিনতাই করতেন। ঘটনার দিন রাত ১২টার পর রবিউলের গাড়ি নিয়ে ঘুরতে বের হন তাঁরা। ভোরে সিদ্ধেশ্বরীতে এসে রাজীব গাড়ি চালাচ্ছিলেন। তখন ওই নারীকে টার্গেট করে গাড়ি ধীরে চালান তাঁরা। ইউসুব জানালা দিয়ে ব্যাগ টান দেন।
পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত দ্রুত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। একই সঙ্গে ঢাকায় ভোরে সংঘটিত অন্যান্য ছিনতাইয়ের তথ্যও সংগ্রহ করা হচ্ছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে