রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বাড়ির তিনতলার ছাদ থেকে পড়ে রমজান আলী (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে উত্তর যাত্রাবাড়ীর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহত কিশোরের বোন খুশি আক্তার জানান, তাঁদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। বর্তমানে তাঁরা যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন। রমজান স্থানীয় একটি পিতলের কারখানায় কাজ করত।
খুশি আক্তার আরও জানান, রাতে ছাদে খেলা করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় রমজান। এতে তার বাম পায়ের রানের পেছনে রড ঢুকে গুরুতর জখম হয়। পরে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢামেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে