
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামসংলগ্ন খাল পাড়ি দিতে গিয়ে তীব্র স্রোত আর কচুরিপানার চাপে ডুবে মারা যাওয়া ২৯টি গরুর মালিককে নগদ অর্থসহায়তা দিয়েছে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
রোববার (২৫ মে) বিকেল ৪টায় ভাটি বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুদান তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিও নাজমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রিগ্যান মোল্লা, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইদ মল্লিক প্রমুখ।

জানা যায়, জেলা পরিষদের পক্ষ থেকে মারা যাওয়া গরুপ্রতি ৩০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল অনুদান হিসেবে প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেছি। আমরা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে চেষ্টা করছি আরও কিছু অনুদান যাতে ক্ষতিগ্রস্তদের দেওয়া যায়।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে