
মাধ্যমিকের ন্যায় প্রাথমিকের তথা পাঁচ বছরের বেশি শিশুরাও বেশ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর, ব্র্যাক ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীদের সহায়তায় বেশ জোরালোভাবে চলছে টিকাদান। টিকা পেয়ে উচ্ছ্বসিত শিশুরা।
রাজধানীসহ সারা দেশের ১৮৬টি কেন্দ্রে আজ শুরু হয়েছে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা টিকাদানের এই কার্যক্রম। ব্যবহার করা হচ্ছে ফাইজারের তৈরি বিশেষ ধরনের টিকা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে টিকা নিতে আসা শিশু ও তাদের অভিভাবকদের ভিড় দেখা যায়। দু-একটি জায়গায় কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। তবে বাচ্চা হওয়ায় টিকাদানে কিছুটা ধীরগতি লক্ষ করা গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহাখালী আব্দুল হামিদ দরজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে হুড়োহুড়ি করতে দেখা যায়। কিছুক্ষণ পর শিশু স্কাউটের সদস্য ও শিক্ষকেরা পরিস্থিতি শান্ত করেন। এই কেন্দ্রে একজন মেডিকেল অফিসারের সঙ্গে দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তবে টিকা নিতে আসাদের সংখ্যা বেশি হওয়ায় সময় লাগছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহীনা জান্নাতুল ফেরদৌস জানান, ‘আমাদের বিদ্যালয়ে ২ হাজার ৩৯০ জন শিক্ষার্থী আছে। আজকে টিকা নিতে এসেছে প্রায় ৮০০ জন। এখানে যে আজ টিকাকেন্দ্র হবে, সেটি হঠাৎ করে জানিয়েছে। তাই কিছুটা সমস্যা হয়েছে। তার পরও দুটি ক্লাসরুম টিকা দেওয়ার জন্য ব্যবস্থা করলেও মাত্র একটাতে দেওয়া হচ্ছে।
দুপুর ১টার দিকে মহাখালী মডেল হাই স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় টিকা নিতে আসা শিশুদের দীর্ঘ লাইন। একটি কক্ষে টিকা দেওয়া হচ্ছে, অন্য কক্ষে অপেক্ষায় থাকাদের বসিয়ে রাখা হয়েছে।
এই কেন্দ্রে টিকাদানের দায়িত্বে থাকা রাশেদা আক্তার বলেন, আমাদের এখানে আজ ৫০০ জনকে টিকা দেওয়া হবে। এখন পর্যন্ত ৩০০ জনকে দেওয়া হয়েছে। বেলা ৩টা পর্যন্ত চলবে।
এদিকে কেন্দ্রে এলেও ভয় পেয়ে টিকা নিতে না চাওয়ার ঘটনা ঘটেছে মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সকাল থেকে এই কেন্দ্রে বাবা-মা তার সন্তানদের টিকা দিতে কেন্দ্রে ভিড় জমান। এতে ছোট শিশুরা ভয় পেয়ে টিকা নিতে চাইছিল না। অনেকেই কান্না করে।
ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাফি জানান, ‘আমাদের স্টাফ কম, এখানে স্বেচ্ছাসেবী বা কর্মী কম, ক্যাডেটরাও শিশু, এতে কিছুটা বিশৃঙ্খলা দেখা গেছে। দুজন করে অভিভাবক আসছেন একটি শিশুর সঙ্গে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে