
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে চিত্রপ্রদর্শনী ও স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘একাত্তরের মেধা নিধন: ইতিহাসের ক্ষত ও বুদ্ধিবৃত্তিক পুনর্গঠন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ঢাবি ছাত্রদল।
আজ শুক্রবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এইসভা সঞ্চালনা করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাবির কলা অনুষদের ডীন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ আবুল কাউসার, পালি এন্ড বুদ্দিস্ট বিভাগের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান প্রমুখ।
ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘পাকিস্তান নামক রাষ্ট্রে বাঙালি জাতি মাথা উচু করে দাড়াবে, এ রকম প্রত্যাশা ছিল। ১৯৪৭ সালের দেশভাগের পর পাকিস্তানিদের সঙ্গে আমাদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। যার নেতৃত্ব দিয়েছেন এদেশের বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র ও সাংবাদিক সমাজ। তাই, তাদের হত্যা করতে নীলনকশা করেছে পাকিস্তানি বাহিনী, যাতে বাংলাদেশ আর এগোতে না পারে। মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করেছে। ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্রের কবর রচনা করেছে তাঁর মেয়ে শেখ হাসিনা, যা ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষেপিত হয়েছে। তাই আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।’
আবুল কাউসার বলেন, ‘মুক্তিযুদ্ধকে পুঁজি করে আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। একটা দেশের স্লোগান কী হবে নিজেরা ঠিক করেছে; যা গণতন্ত্র পরিপন্থী কাজ। দেশের স্লোগান কি হবে তা মানুষ ঠিক করবে; জাতির পিতা কে হবে সেটা মানুষ ঠিক করবে ৷ এসব বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এ ধরনের আলোচনা আওয়ামী লীগের দাড় করানো সেই বয়ানগুলো ভেঙে দিবে।’
আলোচনা সভায় ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাবি ও তাঁর হল শাখার শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে