
রাজধানীতে একটি মাদ্রাসার শৌচাগার থেকে এক শিশুর (১০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বনশ্রী এলাকার একটি মাদ্রাসার তৃতীয় তলা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে শিশুটির মরদেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক দীপিকা ঘোষ।
মাদ্রাসাটির প্রধান শিক্ষক বলেন, মাদ্রাসাটি যখন উদ্বোধন করা হয়, এই শিশু ছিল প্রথম শিক্ষার্থী। মাদ্রাসায় থেকে হিফজ বিভাগে পড়াশোনা করত সে। মঙ্গলবার মাগরিবের নামাজের পর সে শৌচাগারে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও বের না হওয়ায় শিক্ষকেরা শৌচাগারের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে সে। সঙ্গে সঙ্গে তাঁরা ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। এরপর থানা থেকে পুলিশ এসে মরদেহ নামায়।
শিশুটির পায়ুপথে জখমের চিহ্ন রয়েছে, তাকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে পুলিশের এমন ধারণার বিষয়ে জানতে চাইলে মাদ্রাসাটির প্রধান শিক্ষক বলেন, মাদ্রাসায় তিনিসহ পাঁচজন শিক্ষক, দুজন স্টাফ এবং ৫৫ জন শিক্ষার্থী রয়েছে। তবে কেউই তেমন কিছু বলতে পারেনি। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী এক শিক্ষার্থীর (১৭) বিরুদ্ধে কিছু কথা জানিয়েছে, যেগুলো সন্দেহজনক। তবে মঙ্গলবার বিকেলে সে ছুটি নিয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে গেছে। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বাড়িতেও যায়নি।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাতে ওই মাদ্রাসার তৃতীয় তলার শৌচাগার থেকে শিশুটির গামছা প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোথাও কোনো জখমের চিহ্ন না থাকলেও পায়ুপথ অস্বাভাবিক। তাকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২৯ মিনিট আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
৩৮ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪১ মিনিট আগে