
৮ বছর আগে ২০১৪ সালে পেট্রোবাংলার কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর একটি পদে চাকরির আবেদন করেন প্রবীর চন্দ্র দাস। তবে লিখিত পরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করলেও আর এ বিষয়ে কোনো ডাক আসেনি। তারপর বিভিন্ন জায়গায় চাকরির পর বর্তমানে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে ৮ বছর পর শুক্রবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অন্যান্য চাকরিপ্রার্থীদের সঙ্গে তাকেও চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
আজকের পত্রিকাকে প্রবীর চন্দ্র দাস বলেন, ‘দীর্ঘ ৮ বছর পর লিখিত পরীক্ষার জন্য কলিং লেটার দেখে অবাক হলাম।’
বাপেক্সকে কটাক্ষ করে প্রবীর চন্দ্র বলেন, ‘তবুও অসংখ্য ধন্যবাদ বাপেক্স কর্তৃপক্ষকে সেই স্বপ্ন দেখার দিনগুলো মনে করিয়ে দেওয়ার জন্য, যখন এক একটা চাকরির আবেদন করা মানেই ছিল এক একটা সোনার হরিণের পেছনে অবিরাম ছুটে চলার গল্প। বাপেক্স এর মতো প্রতিষ্ঠানের কাছ থেকে এ ধরনের প্রশাসনিক জটিলতার উদাহরণ কাম্য নয়।’
শুক্রবার বাপেক্সের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আবুল বশর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে ২০১৪–১৫ সালে চাকরির আবেদন করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রাথমিক যাচাই-বাছাইয়ে আপনি লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১৪ জুলাইয়ের মধ্যে বাপেক্স ভবনে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। কাগজপত্র জমা না দিলে লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হবে না।
২০১৪ সালে সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাপেক্স। সে সময় যারা আবেদন করেছিলেন, তাদের এখন চাকরির বয়স নেই। আবার অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পর পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাও হয়েছেন।
তবে বাপেক্সের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আবুল বশর গণমাধ্যমকে জানিয়েছেন, আবেদনকারীরা যাতে নিয়োগ থেকে বঞ্চিত না হয় সে জন্য দীর্ঘদিন পরে হলেও পরীক্ষা নেওয়া হচ্ছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে