
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী আব্দুস সালাম ব্যাপারী এবং প্রতিষ্ঠানটির তিন প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, মানহীন সামগ্রী ক্রয় এবং অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্য অভিযুক্তরা হলেন ঢাকা ওয়াসার একটি প্রকল্পের পরিচালক প্রকৌশলী মাহমুদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিন ওয়াজ ও নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। এই তিন প্রকৌশলীর বিরুদ্ধেও পৃথকভাবে অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
দুদক সূত্র জানায়, আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ।
সূত্র আরও জানায়, আব্দুস সালাম ব্যাপারী ও তাঁর পরিবারের সদস্যদের নামে রাজধানীর বারিধারা ডিওএইচএস ও বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক ফ্ল্যাট থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া কানাডার টরন্টোতে বাড়ি এবং বিভিন্ন ব্যাংক হিসাবে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নামে এফডিআর, সঞ্চয়পত্র ও অন্যান্য আমানতে প্রায় ৫০ কোটি টাকার স্থিতি থাকার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে ওয়াসার ওই তিন প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামসহ পাঁচ সদস্যের একটি দল। তাঁদের বিরুদ্ধে ‘এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট’-এ চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে অনভিজ্ঞ একটি চীনা কোম্পানি থেকে কম দামের ও মানহীন ডাকটাইল আয়রন পাইপ কেনার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দুদক সূত্র আরও জানায়, ঢাকা ওয়াসার কয়েকটি বড় প্রকল্পে ঠিকাদার নিয়োগে অনিয়ম, ঘুষ লেনদেন, অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি এবং নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি পাইপলাইন লিকেজ, অবৈধ সংযোগ ও মিটার রিডিংয়ে গাফিলতির কারণে বড় ধরনের সিস্টেম লস ও আর্থিক ক্ষতির মুখেও পড়ছে প্রতিষ্ঠানটি।
এসব অভিযোগের বিষয়ে প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে দুদকের ওই কর্মকর্তা জানিয়েছেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে