
রাজধানীর দক্ষিণে মশকনিধন ও পরিচ্ছন্নতার লক্ষ্যে মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ রোববার সকালে ডিএসসিসির ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের সুখনগর, গ্রিন মডেল টাউন ও মান্ডা খাল এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। এ কার্যক্রমের তদারকির জন্য ইতিমধ্যে ১০টি দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কর্মসূচি চলাকালে প্রশাসক আবদুস সালাম জানান, রাজধানী পরিচ্ছন্নতা, মশকনিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এ কাজ করা হবে।
আবদুস সালাম বলেন, মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবার চার স্তরের নিবিড় তদারকি ব্যবস্থা রাখা হয়েছে। ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক পর্যায় পর্যন্ত এই তদারকি চলবে। জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় মসজিদের ইমামদের সম্পৃক্ত করার পাশাপাশি নিয়মিত মাইকিং কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রশাসক আরও জানান, এসব দলে আঞ্চলিক কর্মকর্তা ছাড়াও তিনজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। কোথাও কার্যক্রমে ব্যর্থতা দেখা দিলে তাঁরা দ্রুত ব্যবস্থা নেবেন। কোনো এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম বা মশকনিধন কার্যক্রম না হলে স্থানীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সিটি করপোরেশনকে জানাবেন। এই কাজে কোনো গাফিলতি সহ্য করা হবে না।
নতুন প্রশাসক বলেন, বর্তমানে নির্বাচিত কাউন্সিলর না থাকায় স্থানীয়ভাবে দায়িত্ব বণ্টন করা হবে। প্রতিটি ওয়ার্ডে একজন বা দুজন প্রতিনিধি সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন এবং সমস্যা সম্পর্কে অবহিত করবেন।
এ সময় অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে