রাজধানীর লালবাগ নবাবগঞ্জ এলাকায় পাওনা টাকা চাওয়কে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে আহত মুরগি ব্যবসায়ী হুসাইন শুভ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে, গত সোমবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে নবাবগঞ্জ বাজার বড় মসজিদের পেছনে শাকিল নামের এক যুবক শুভকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে।
নিহত শুভর ভাই মো. শাহাদাত হোসেন বলেন, তাদের বাসা লালবাগ ডুরি আঙুল লেন এলাকায়। নবাবগঞ্জ বাজারে মুরগির ব্যবসা করতেন শুভ। বাবার নাম মৃত আব্দুস সালাম। সোমবার রাতে বাজার থেকে বাসায় ফেরার সময় তাকে শাকিল নামে এক যুবক শুভকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করি। সেখানে সকালে মারা যায় শুভ।
শাহাদত আরও বলেন, আহত অবস্থায় শাকিল তাদের বলেছে নবাবগঞ্জ এলাকার শাকিল নামে এক যুবকের কাছে ১১০০ টাকা পাইতো। রাতে পাওনা টাকা চাইতে গেলে তাকে কুপিয়ে আহত করে।
লালবাগ থানা নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, মৃত শুভ স্বজনদের কাছে জানতে পেরেছি এলাকার শাকিল নামে এক যুবকের কাছে ১১০০ টাকা পাইতো। গত সোমবার দিবাগত রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাকিল শুভকে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করে। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃত শুভর ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪১ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে