রাজধানীর ভাটারার সোলমাইদ এলাকার একটি বাসা থেকে আবু রায়হান তুহিন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভাটারা থানা-পুলিশ খবর পেয়ে মাতবরবাড়ি এলাকার একটি বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত তুহিনের চাচাতো ভাই জাবেদ রায়হান জানান, তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামে। তুহিনের বাবার নাম মৃত কবির হোসেন। তুহিন আগে একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন। তবে বর্তমানে তিনি বেকার ছিলেন।
জাবেদ রায়হান আরও জানান, খালাতো ভাই আবু বকর জীবনের সঙ্গে থাকতেন তুহিন। সকালে তুহিনকে বাসায় রেখে জীবন বাইরে যান। বেলা ১১টার দিকে বাসায় ফিরে দেখেন—ভেতর থেকে দরজা বন্ধ। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙে দেখা যায়, তুহিন ফ্যানের অ্যাঙ্গেলের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন। পরে নিজেরাই নামিয়ে থানায় জানান।
জাবেদ রায়হান জানান, একটি মেয়ের সঙ্গে তুহিনের প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোবাশসির রহমান বলেন, ‘খবর পেয়ে দুপুরে ওই বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহ মেঝেতে শায়িত অবস্থায় ছিল। ফাঁসির কারণ জানতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে