
রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রাকিবা।
রাকিবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।
গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কলতাবাজার ওয়াসা পানির পাম্প-সংলগ্ন এলাকার একটি মেস থেকে রাকিবার মরদেহ উদ্ধার করা হয়। এরপর তাঁর মরদেহ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মেসের সদস্য ও জবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শৈলী বলেন, সারা দিন রাকিবার রুমের দরজা বন্ধ ছিল। রাত ৯টার দিকে তাঁর এক বান্ধবী আসেন। তখন দরজা ধাক্কা দেন তাঁরা। ১৫-২০ মিনিট ধাক্কা দেওয়ার পরও দরজা খুলছিল না। সে জন্য বাড়িওয়ালাকে ফোন দেন তাঁরা। এরপর নিচ থেকে একটি ছেলে এসে হাতুড়ি দিয়ে দরজা ভাঙলে ভেতরে ঢুকে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
রাকিবার পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে রাকিবা তাঁর মায়ের সঙ্গে সর্বশেষ কথা বলেছিলেন। তখন তিনি মেসে একাই ছিলেন এবং মাকে জানান, তাঁর শরীর ভালো নেই, পরে কথা বলবেন। এরপর আর পরিবারের কারও সঙ্গে রাকিবার যোগাযোগ হয়নি।
গতকাল রোববার রাকিবার মা বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হলে বিষয়টি তাঁর বান্ধবীদের জানান। পরে বান্ধবীরা মেসে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।
রাকিবার ছোট ভাই নাঈম হোসেন জানান, আজ সোমবার গ্রামের বাড়ি যাওয়ার জন্য তাঁর বোন বাসের টিকিটও কেটেছিলেন।
কোতোয়ালি থানার এসি নাজমুল হক গণমাধ্যমকে বলেন, রাত ১০টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। এখনো ঘটনার বিস্তারিত জানা যায়নি। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
জবির সহকারী প্রক্টর ফেরদৌস হাসান বলেন, রাকিবার পরিবারকে জানানো হয়েছে। তাঁর মরদেহ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে