
বুয়েটছাত্র ফারদিন নূর পরশের হত্যা মামলা তদন্ত করে যে তথ্য জানিয়েছে তা ডিবি ও র্যাব সুন্দরভাবে বিশ্লেষণ করেই বলেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শুক্রবার বিজয় দিবসে রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ফারদিনের ‘আত্মহত্যার’ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, আমাদের র্যাব, আমাদের ডিবি বিষয়টি (ফারদিনের মৃত্যু) সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছে। কাজেই আপনাদের কিছু জানার থাকলে সেখান থেকে জেনে নেবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আরও জানতে তদন্তকারী সংস্থার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ঘটনার ৩৮ দিন তদন্ত শেষে গত ১৪ ডিসেম্বর ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, ফারদিন ‘আত্মহত্যা’ করেছেন।
তবে এখনো ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ফারদিনের সহপাঠীরা ডিবি ও র্যাবের সঙ্গে সাক্ষাৎ শেষে এখনো কিছু আনুষ্ঠানিক জানায়নি। তবে তারা আত্মহত্যার আরও প্রমাণ চান।
ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের যুগ্ম-সম্পাদকও ছিলেন ফারদিন। গত ৪ নভেম্বর রামপুরা থেকে তিনি নিখোঁজ হন। ৭ নভেম্বর শীতলক্ষ্যা থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ৯ নভেম্বর রামপুরা থানায় বান্ধবী বুশরাকে আসামি করে একটি হত্যা মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দীন রানা। মামলাটি তদন্ত করছে ডিবি।
ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আরও সংবাদ পড়ুন:

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
২ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে