
রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে (৫০) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
উত্তরখানের পুরানপাড়া বাথানের শাহি শাহনেওয়াজের বাড়ির চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে আজ সোমবার (১০ মার্চ) ভোরে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ওই উপাধ্যক্ষ হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের খলিলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের ১২-৭ পশ্চিম মালিবাগ ও উত্তরখানের ওই বাড়িতে থাকতেন। তিনি বৈষম্যবিরোধী অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন।
এ বিষয়ে ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকা’কে বলেন, ‘নিহত ওই শিক্ষক দুই-তিন মাস যাবৎ একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। সেখানে তিনি একাই থাকতেন। তিন দিন আগে একজন নারী, ছেলেসহ ওঠেন। ধারণা করা হচ্ছে, গত ভোরে (সোমবার) তাঁরাই এ ঘটনা ঘটিয়ে পালিয়েছেন।’
এক প্রশ্নের জবাবে ওসি জিয়া বলেন, ‘তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে বাথরুমে আটকে রাখা হয়েছিল। একপর্যায়ে তিনি বাথরুম থেকে বেরিয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। তারপর আশপাশের লোকজন তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
অপর প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘জানা গেছে, সাইফুর রহমানের সঙ্গে তাঁর স্ত্রীর দূরত্ব রয়েছে। এ ঘটনায় তাঁর ভাইকে খবর দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে এলাকাবাসী ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী তাঁর ভাবি পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটে কয়েক দিন আগে উঠেছিলেন। ওই নারীর সঙ্গে তাঁর ছেলেও ছিল।’
এসব সূত্র আরও জানায়, পুরানপাড়া এলাকায় তিনি একটি জমি কিনেছিলেন। সেখানে বাড়ি করার জন্যই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন।’
ঘটনাস্থলের ষষ্ঠ তলার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির আশপাশের লোকজন সেখানে ভিড় করেছেন। ষষ্ঠ তলার বাড়ির চতুর্থ তলার ওই ফ্ল্যাটের টয়লেট ও শয়নকক্ষের মেঝেতে রক্ত রয়েছে।
আরও খবর পড়ুন:

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে