
বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা উদ্যাপন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়কে যান চলাচল সীমিত ও ডাইভারশন করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শনিবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক নির্দেশনায় এই ট্রাফিক ব্যবস্থাপনার কথা জানানো হয়।
১৪ এপ্রিল পয়লা বৈশাখ উদ্যাপিত হবে। ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে যেসব সড়ক ও ক্রসিং নিয়ন্ত্রণ করবে পুলিশ, সেগুলো হলো—রমনা পার্ক (রমনার বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের বেশ কিছু সড়ক পুলিশ নিয়ন্ত্রণ করবে। সেগুলো হলো—বাংলামোটর ক্রসিং/নেভি গ্যাপ, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ), দোয়েল চত্বর ক্রসিং, রোমানা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাঁটাবন ক্রসিং।
গাড়ি চলাচলের দিকনির্দেশনা
রমনা পার্ক (রমনার বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেসব ডাইভারশন পয়েন্ট ছাড়া গাড়ি চলাচল করবে, সেগুলো হলো—মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর ক্রসিং বাঁয়ে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। গোলাপ শাহ মাজার ক্রসিং-হাইকোর্ট ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা ক্রসিং-ইউবিএল ক্রসিং-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। সায়েন্স ল্যাব ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং-চানখাঁরপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
গাড়ি পার্কিং স্থানসমূহ
নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত। মৎস্য ভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা পর্যন্ত (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ)। শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ)। কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত। দোয়েল চত্বর ক্রসিং থেকে শহীদুল্লাহ্ হল ক্রসিং পর্যন্ত। আবদুল গনি রোড।
এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছে ডিএমপি।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৭ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১১ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে