মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ভবেরচর-রসুলপুর সড়কের শ্রীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
শারীরিক অবস্থা ও পরনের পোশাক দেখে নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা পুলিশের। তবে নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। কোনো গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হতে পারে বলেও জানায় পুলিশ।
কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এ কে এম শামসুল হুদা সড়কের ভবেরচর ইউনিয়নের শ্রীনগর ঢালী বাড়িসংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে