
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে মহাখালী রেলক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে এই অবরোধ করেন তাঁরা। এতে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটে চলাচল করা হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় প্রায় শতাধিক শিক্ষার্থী তিতুমীর কলেজের গেট থেকে মিছিল নিয়ে মহাখালী যায়। মহাখালী রেলক্রসিংয়ে বিকেল পৌনে ৪টায় সড়ক ও রেলপথ বন্ধ করে অবরোধ করেন তাঁরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল থেকে সরেজমিনে দেখা যায়, জাহাঙ্গীর গেট থেকে মহাখালী যাওয়ার রাস্তা বন্ধ থাকায় এই পথে চলাচল করা হাজারো মানুষজন পায়ে হেঁটে চলাচল করছেন। কেউ শিশু সন্তানকে কোলে নিয়ে, কেউ মালামাল হাতে নিয়ে হাঁটছেন। সাইকেল, মোটরসাইকেল ঠেলে নিয়ে রেললাইন পার হচ্ছেন। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ ভোগান্তিতে ক্লিষ্ট।
রাজধানীর মিরপুর থেকে বাড্ডা যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। হাতে মালামাল নিয়ে মহাখালী রেলক্রসিং পার হওয়ার সময় আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বাস চলাচল বন্ধ থাকায় ফ্লাইওভারে ওঠার মুখে বাস থেকে নেমেছি। সেখান থেকে মালামাল হাতে নিয়ে হেঁটেই যেতে হচ্ছে।’
ময়মনসিংহ থেকে আসা মনোয়ারা বেগম নামের এক নারী বলেন, ‘বাসে এসে মহাখালীতে নেমেই দেখি রাস্তা বন্ধ। তাই ব্যাগ কাঁধে নিয়েই হাঁটতে হচ্ছে। বাস কোথা থেকে পাব, আর কীভাবে যাব তা জানি না।’

ডিএমপির গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার জোনায়েদ জাহিদী বলেন, জাহাঙ্গীর গেট থেকে মহাখালীর রাস্তাটা বন্ধ আছে। তবে বিকল্প রাস্তা হিসেবে ফ্লাইওভার দিয়ে যান চলাচল করছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৭ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে