
সোহাগ হত্যায় জড়িতরা যত ক্ষমতাশালীই হোক না কেন, আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মিটফোর্ডের ঘটনা যারাই ঘটিয়ে থাকুক, যত বড় ক্ষমতাশালীই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও জানান, ইতিমধ্যে ঘটনায় জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের কার্যক্রম সম্পন্ন করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের একটি অংশ মাত্র। নির্বাচন কমিশন আছে, তারা নির্বাচন করবে। প্রার্থীদের একটা বড় ভূমিকা রয়েছে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন। এর আগে গতকাল ১৪ জুন পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা করা হয়।
২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩৯ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে