
ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ গঠন করেন। এর ফলে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে করা মামলার বিচার শুরু হলো।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ গঠনের মধ্য দিয়ে ইলিয়াসের বিচার শুরু হল। ইলিয়াস পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।’
এদিকে এই মামলার অপর আসামি বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লাবুর পক্ষে অব্যাহতির আবেদন শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁকে অব্যাহতি দেন।
এই মামলায় সাবেক এসপি বাবুল আক্তার, তাঁর বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া, সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে গত বছর ৯ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয়।
২৫ জুলাই মামলার অভিযোগপত্র গ্রহণ করে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন ট্রাইবুনাল। ওই দিন এই মামলার আসামি পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও তাঁর বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০২২ সালেট ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।
বাদী বনজ কুমার এজাহারে উল্লেখ করেন, সাবেক এসপি বাবুল আক্তার তাঁর স্ত্রী মিতুকে হত্যা করেন। পিবিআই ওই মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। ওই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বনজসহ পিবিআইয়ের বিরুদ্ধে ইলিয়াস হোসাইন ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছেন।
ওই ভিডিওতে ইলিয়াস তাঁর বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা, রাষ্ট্রের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালান।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে