
দুর্নীতির অভিযোগ থাকায় ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদসহ ছয়জনের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
অন্য যাঁদের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম হাসু ও তাঁর স্ত্রী পারভীন আক্তার এবং সাবেক এমপি মো. আব্দুল ওয়াদুদের স্ত্রী মর্জিনা ওয়াদুদ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক ছয়টি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথক আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এসব তথ্য জানান।
দুদকের পক্ষে পৃথক ছয়টি আবেদনে তাঁদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবু তালহা।
দুদকের আবেদনগুলোতে উল্লেখ করা হয়, আসামিরা অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে দখলে রাখেন এবং বিভিন্ন ব্যাংকে মোটা অঙ্কের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন।
তাঁরা দুর্নীতি দমন আইন, ২০০৪ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
তাঁদের বিরুদ্ধে থাকা অভিযোগ তদন্তের স্বার্থে তাঁদের আয়কর নথি পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এ কারণে নথিগুলো জব্দ করতে আদালতের নির্দেশনা প্রয়োজন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে