রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আরও বেশি আন্তরিক হতে বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আজ শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে এসে বিমান প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘উড়োজাহাজ ফ্লাইট থেকে ফেরার পর যথাযথ প্রক্রিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের আরামদায়ক ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে হবে। এর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আরও বেশি আন্তরিক হতে হবে।’
যাত্রার জন্য প্রস্তুত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী যাত্রীদের ইনফ্লাইট বিনোদন নিশ্চিত করার জন্য বিমানের ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের কনটেন্ট আরও সমৃদ্ধ করতে নির্দেশনা প্রদান করেন।
বিমান প্রতিমন্ত্রী বলেন, লাগেজ বেল্ট এরিয়া ও গ্রাউন্ড সার্ভিস ডিভিশন এ দুটি খাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি বাড়াতে হবে। গ্রাউন্ড সার্ভিসে দক্ষ জনবল প্রয়োজন থাকায় এ বিভাগের জন্য বিমানের নিয়োগ কার্যক্রম স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য এ সময় তিনি নির্দেশনা দেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বেবিচকের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নজরুল ইসলাম সরকার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (গ্রাহক সেবা) সিদ্দিকুর রহমান প্রমুখ।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
২৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে