
গরমের মৌসুম শুরু হলেই দেশে বাড়তে থাকে ডেঙ্গুর ঝুঁকি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা জোরদার করতে সারা দেশে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিল সরকার। এরই অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে মশকনিধন অভিযান চালানো হয়।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছিলেন।
আজ ধলপুর এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। আবদুস সালাম বলেন, প্রতিটি ওয়ার্ডে সাপ্তাহিকভাবে এই অভিযান চালানো হবে এবং ড্রেন, রাস্তা ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম জোরদার করা হবে। ধলপুর এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ২০০ পরিচ্ছন্নতাকর্মী অংশ নিয়ে ড্রেন ও ফুটপাত পরিষ্কার করেন এবং মশকনিধন কার্যক্রম পরিচালনা করেন। স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে একটি র্যালিও আয়োজন করা হয়।

অভিযান শেষে ডিএসসিসির ‘আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ ও মেকানাইজড পার্কিং স্থাপন’ প্রকল্পের আওতায় নতুন কয়েকটি যানবাহন হস্তান্তর করা হয়। এর মধ্যে রয়েছে পাঁচটি থ্রি-হুইল রোড রোলার, তিনটি টায়ার ডোজার, একটি লো-বেড ট্রেইলার এবং পাঁচ হাজার লিটার ধারণক্ষমতার ১০টি পানিবাহী গাড়ি। পাশাপাশি চালক ও মেকানিকদের জন্য একটি স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)ও ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন জানান, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ডিএনসিসির ২৫টি ওয়ার্ডকে এডিস মশার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এসব এলাকায় মার্চ থেকে মে পর্যন্ত প্রতি শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫৩টি প্রচারাভিযান পরিচালনা করা হবে। প্রথম দিনে মিরপুর, নিকুঞ্জসহ ছয়টি এলাকায় মশকনিধন কার্যক্রম চালানো হয়। কর্মীরা ফগার মেশিন ব্যবহার করে উড়ন্ত মশা দমন এবং লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে মশার লার্ভা ধ্বংস করেন।
এ সময় নগরবাসীকে বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে