রাজধানীর বনশ্রী, মেরাদিয়াসহ বিভিন্ন এলাকার ফুটপাত ও অস্থায়ী কাঁচাবাজার থেকে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ চক্রের অন্যতম হোতা আবু নাছের খালিদসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ ৮৫ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব বলছে, চক্রটি জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তারা দাবিকৃত চাঁদা না দিলে নির্যাতনসহ হত্যার হুমকি দিত।
আজ বৃহস্পতিবার বিকেলে র্যাব-৩ এর সহকারী মিডিয়া কর্মকর্তা এএসপি বীণা রানী দাস এ তথ্য জানিয়েছেন।
এএসপি বীণা রানী দাস জানান, রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী, মেরাদিয়াসহ বিভিন্ন এলাকার ফুটপাত ও অস্থায়ী কাঁচাবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদা আদায় করে আসছিল। কেউ চাঁদা দিতে রাজি না হলে তারা জীবননাশের হুমকি দিত। এমনকি নির্যাতন ও অত্যাচারে ফুটপাতের দোকানিদের জীবন অতিষ্ঠ করে তুলত।
এমন অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের অন্যতম হোতা আবু নাছের খালিদসহ (৪২) ১০ জনকে গ্রেপ্তার করা হয়। র্যাবের হাতে গ্রেপ্তার চাঁদাবাজ চক্রের অন্য সদস্যরা হলেন-কামরুল হোসেন (২১), জাকারিয়া ইসলাম ওরফে রুবেল (৩২), মো. সিদ্দিক (৪৬), রেজাউল করিম পাভেল (৩৫), জিয়াউল ইসলাম (৩৮), মোকবুল হোসেন বাবু (৩৩), মো. বাবুল (৫২), মো. খোকন (৪৩), ও জাকির হোসেন (৪০)। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৮৫ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বরাত দিয়ে বীণা রানী দাস জানান, গ্রেপ্তাররা চাঁদাবাজির কথা স্বীকার করে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর খিলগাঁও এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চক্রের সদস্যরা আরও জানিয়েছে তারা খিলগাঁও থানার বনশ্রী ও মেরাদিয়ার কাজি বাড়ি ও ৫,৬ এবং ৭ নম্বর রোড, কবুতর পট্টি, কাঁচা বাজারে প্রতি বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিরীহ দোকানদারদের কাছ থেকে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। চাঁদাবাজির জন্য চক্রের সদস্যরা প্রতিদিন তিন থেকে ছয় শ টাকা পেত। যদি কোনো দোকানদার চাঁদা দিতে না চায় তাহলে চক্রের সদস্যরা দোকান উঠিয়ে দেওয়াসহ জীবননাশের হুমকি দিত।
গ্রেপ্তার চাঁদাবাজর চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে