
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঢাকার একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট ক্রোক, তিনটি গাড়ি জব্দ এবং ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (২০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম সাবেক প্রতিমন্ত্রীর সম্পদ ক্রোক, জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত যেসব সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন তা হচ্ছে—রাজধানীর পরীবাগের প্রিয় প্রাঙ্গণে একটি ফ্ল্যাট, বনানীর পিপি টাওয়ারে তিনটি অ্যাপার্টমেন্ট। এসব স্থাপনার দাম ধরা হয়েছে ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা। আর গাড়ি তিনটির বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা নির্ধারণ করেছে দুদক।
একই সঙ্গে তাঁর ৭০টি ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ব্যাংক হিসেবে ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে বলে দুদকের আবেদনে বলা হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, আসামি নসরুল হামিদ বিপু ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁর নামে থাকা স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ, গাড়ি জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি নসরুল হামিদ বিপু এবং তাঁর স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২০টি অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। এ ছাড়া তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৫ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে