রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকার রসুলপুরে ৭ দিন ধরে শতাধিক বাড়িতে নেই গ্যাস। এই এলাকায় শিশু, বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ কয়েক হাজার মানুষের বসবাস। ফলে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে তারা; বিশেষ করে বয়স্ক ও শিশুরা। এ ব্যাপারে তিতাস গ্যাস অফিসে অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না।
রসুলপুরের ১০৩ নম্বর বাড়ির বাসিন্দা জেসমিন জাহান বলেন, ‘টানা ৭ দিন ধরে চুলায় কোনো গ্যাস আসে না। ফলে আমাদের তিন সদস্যের পরিবারকে হোটেল থেকে কিনে খেতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছি।’
এলাকার ৯৮ নম্বর বাড়ির আরেক বাসিন্দা মো. সেলিম ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমাদের পরিবারে ৪টি শিশু রয়েছে। টানা ৭ দিন চুলায় বিন্দু পরিমাণ গ্যাস না থাকায় খাওয়া-দাওয়ার চরম কষ্ট হচ্ছে। এইভাবে তিন বেলা হোটেল থেকে কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না।’
ওই এলাকার বাসিন্দা তাহমিনা বেগম বলেন, ‘সারা বছর গ্যাসের সমস্যা থাকে। কিন্তু এবার টানা এক সপ্তাহ চুলায় গ্যাস নাই। জানি না আর কত দিন এ রকম ভোগান্তিতে থাকতে হবে।’
তাহমিনা বেগম আরও বলেন, ‘এর মধ্যে অনেকে লাকড়ির চুলায় রান্না করছেন। আমরা প্রতি মাসে নিয়মিত বিল পরিশোধ করেও গ্যাস পাচ্ছি না। এ ব্যাপারে তিতাস গ্যাস অফিসে অভিযোগ করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না।’
এ বিষয়ে তিতাস গ্যাসের ঢাকা মেট্রো রাজস্ব বিভাগ-১-এর উপমহাব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘গোটা এলাকায় কয়েক দিন ধরে গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। বিদেশ থেকে এলএনজি না আসায় আবাসিক এলাকায় গ্যাস-সংকট দেখা দিয়েছে।’ এই সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে