
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের নির্দেশনা দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। আজ শনিবার (১৭ মে) প্রকল্পের বিমানবন্দর-সংলগ্ন কাওলা অংশ (জিরো পয়েন্ট) থেকে ইপিজেড পর্যন্ত ২৪ কিলোমিটার এলাকা পরিদর্শনকালে এ নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে সেতুসচিব প্রকল্পের বিভিন্ন চ্যালেঞ্জ দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) ইন্ডাস্ট্রি করপোরেশনকে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার জন্য একটি হালনাগাদ কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন।
প্রধান চ্যালেঞ্জ হিসেবে প্রকল্প এলাকার ৩৩ কেভি ও ১১ কেভি ইউটিলিটি লাইন রিলোকেশন কার্যক্রম দ্রুত সম্পন্নের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
এ ছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ভোগান্তি লাঘবে অতিরিক্ত জনবল নিযুক্ত করে ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন সচিব।
প্রকল্প বাস্তবায়নকালে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে সমাধানের নির্দেশ দেন প্রকল্প পরিচালককে।
উল্লেখ্য, ২০১৭ সালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন করা হয়েছিল। সে সময় নির্মাণকাজ শুরু করে ২০২২ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় কোনো কাজই শুরু হয়নি। পরে আরও চার বছর অতিরিক্ত সময় বাড়ানো হয়। ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ২০২২ সালের ১২ নভেম্বরে উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে, ১৭ হাজার ৫৫৩ কোটি ৪ লাখ টাকা। চায়নার এক্সিম ব্যাংক এ প্রকল্পের ৯ হাজার ৬৯২ কোটি টাকা ঋণ দিয়েছে এবং ৭ হাজার ৮৬০ কোটি দিচ্ছে বাংলাদেশ সরকার।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে