
রাজধানীর কড়াইল বস্তির ৫৪ জন বিশেষ শিশু ও ব্যক্তিকে শীত উপহার দিয়েছে ব্রাইটার টুমরো ফাউন্ডেশন (বিটিএফ) নামের একটি সংগঠন। আজ শুক্রবার সকালে দুটি বাস এবং একটি মাইক্রোবাস ভাড়া করে ৫৪ জন বিশেষ শিশু ও ব্যক্তিকে নিয়ে সাফারি পার্কের উদ্দেশে রওনা হয় সংগঠনটি। সেখানে তাদের নির্মল আনন্দ ও বিনোদন প্রদানের পাশাপাশি শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
সাফারি পার্কে পৌঁছার পর স্বেচ্ছাসেবী ও কর্মকর্তারা তাদের ফুল দিয়ে বরণ করেন। এরপর সকালের নাশতা প্রদানের মধ্য দিয়ে শুরু হয় ‘শিশুদের স্বপ্নের পৃথিবী’ শীর্ষক এ কর্মসূচি। সাফারি পার্কে প্রবেশের পর সেখানকার নীরব স্পট হয়ে ওঠে প্রাণচঞ্চল ও আনন্দমুখর।
অনুষ্ঠান সম্পর্কে সংগঠনের উপদেষ্টা, কবি ও সাংবাদিক জুনান নাশিত বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত এ ধরনের কিছু অবহেলিত মানুষের নির্মল আনন্দ ও বিনোদন প্রদানের পাশাপাশি তাদের শীতের কষ্ট লাঘব করাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। মাত্র কয়েক দিন আগে বস্তিটিতে আগুন লেগে বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাদের নিয়েই বিটিএফ এ বছরের কর্মসূচি হাতে নেয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান বলেন, ‘বিশ্বে ৭৫ শতাংশ আত্মহত্যার ঘটনা ঘটে দরিদ্র ও অনুন্নত দেশগুলোয়। অনুন্নত দেশে দারিদ্র্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতা আত্মহত্যার বড় কারণ। মানসিক স্বাস্থ্যের জন্য বিনোদন খুব প্রয়োজন, যা থেকে অনেকে বঞ্চিত। আমরা তাদের কথা ভেবে প্রতিবছর এই আয়োজন করে থাকি।’
স্পেশাল শিশু ও ব্যক্তি, তাদের অভিভাবক এবং বিটিএফের কর্মকর্তা-স্বেচ্ছাসেবীসহ প্রায় ১০০ জনের অংশগ্রহণে এই উপহার প্রদান ও আনন্দভ্রমণ সম্পন্ন হয়।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৬ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে