
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘অঞ্জলি লহ মোর’ শিরোনামে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘মুক্ত আসর’ ও ‘আমিই নজরুল’। গতকাল সোমবার (২৫ মে) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডির ছায়ানটের বক্তৃতা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা, নজরুলের গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশন করা হয়।
মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে নজরুলের সাম্যবাদী চিন্তা, নজরুলের দুরন্ত শৈশব, নজরুলের নার্গিস, নজরুলের লাঙল পত্রিকা এবং নজরুল জীবন ও সাহিত্য নিয়ে কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও লেখক অধ্যাপক সেলিম জাহান, কথাসাহিত্যিক মোহিত কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার, প্রাবন্ধিক ও শিক্ষক খান মাহবুব, কবি ও শিক্ষক শরীফুল ইসলাম শরীফ।
আলোচনা শেষে নজরুলসংগীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী। এ ছাড়া আমিই নজরুলের শিল্পীরা গান, কবিতা ও নাচ পরিবেশন করেন। গান পরিবেশন করেন উম্মে রুমা ট্রফি, ইশরাত জাহান, সুমন চন্দ্র দাস, শায়লা রহমান, সামিয়া সাদাফ, ঝর্ণা দেবনাথ, নুরুন্নাহার মুনা ও ফাতেমা মুক্তা।
কবিতা আবৃত্তি করেন নাজমুন্নাহার মিতা ও সাহিনা মিতা এবং নাচ পরিবেশন করেন রুবাইদা সরকার জারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর। অনুষ্ঠানে সহযোগিতা করে স্বপ্ন ৭১ প্রকাশন, কাঠবিড়ালি প্রকাশন ও বইচারিতা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে