মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে আরিফ (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরিফ (৩৫) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা গ্রামের সাইজুদ্দিন মিয়ার ছেলে।
চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। লাশের গলায় রশি বাঁধা ও পেটে কোপের চিহ্ন রয়েছে। শরীরে ফুল হাতা গেঞ্জি পরা ছিল। ধারণা করা হচ্ছে, লাশটা ৪-৫ দিন ভাসমান অবস্থায় ছিল।’
চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আজমগীর হোসেন বলেন, ‘আমরা জেনেছি ছেলেটা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ঘাটে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করত। বাবা-হারা ছেলেটি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ৩ দিন আগে খাগকান্দা ঘাট থেকে বৈদ্যেরবাজার ঘাটে যাত্রী বেশে ভাড়া করে নিয়ে গিয়েছিল ৪-৫ জন। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। আজ গজারিয়ার বড় রায়পাড়াসংলগ্ন মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে