ঢাকার আশুলিয়ার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (১২ জুলাই) সকাল ৬টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার একটি দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৩০), তাঁর স্ত্রী সাবিনা বেগম (২৫), প্রতিবেশী ভাড়াটে জয়নব বেগম (৩৫) ও জয়নবের ভাগনে আশরাফুল ইসলাম (২৫)। চারজনই স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন।
দগ্ধ সাবিনার ভাই সোহেল রানা জানান, বাসার নিচতলায় কয়েকটি পরিবার ভাড়া থাকে। প্রায় প্রতিটি পরিবারের সদস্যই স্থানীয় বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন। বাড়িটিতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করেন তাঁরা। রান্নাঘরে তিনটি গ্যাস সিলিন্ডার রয়েছে।
সোহেল রানা আরও বলেন, তিনটির মধ্যে একটি সিলিন্ডারের রাইজার থেকে গ্যাস বের হচ্ছিল। তা দেখে ভোরে মিজানুর সেই রাইজার খুলে রেখেছিলেন এবং সব ভাড়াটেকে বলে রেখেছিলেন, কেউ যেন আপাতত রান্না না করেন। তবে সকালে পাশের বাসার ভাড়াটে জয়নব সে কথা না শুনে রান্নার প্রস্তুতি নেন। তখন দেশলাই জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরের আশপাশে থাকা চারজনের শরীরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে স্থানীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।
এদিকে, দগ্ধ জয়নব বেগমের স্বামী খাদেমুল ইসলামের দাবি, গ্যাস লিকেজের বিষয়টি তাঁদেরকে বা তাঁর স্ত্রীকে কেউ জানাননি। সকালে তাঁর স্ত্রী রান্না করার জন্য আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। এতে তাঁর স্ত্রী ও তাঁর ভাগনে দগ্ধ হয়েছেন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, মিজানুরের শরীরের ২০ শতাংশ ও সাবিনার ১৮ শতাংশ পুড়ে গেছে। তাঁদের দুজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশীদ জানান, আশুলিয়া থেকে দুজন বার্ন ইউনিটে এসেছেন। তাঁদের মধ্যে জয়নবের ৪৫ শতাংশ ও আশরাফুলের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের দুজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে