একই সময় কাছাকাছি স্থানে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ নিয়ে কয়েক দিন ধরেই চাপা উত্তেজনা ছিল। যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশের দূতাবাসগুলো বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে সরব হওয়ায় রাজনৈতিক কর্মসূচিগুলো তাদের নজরে রয়েছে ধরে নিয়ে সংঘাত না হওয়ার বিষয়ে আশাবাদীও ছিলেন সাধারণ মানুষ।
কিন্তু শেষ পর্যন্ত সংঘাতে জড়িয়েছে উভয় দল। বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত সংঘাতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, চালানো হয়েছে ভাঙচুর। পুলিশের গাড়ি এবং পুলিশ হাসপাতালেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। প্রতিবাদে রোববার হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
সংঘর্ষে দুইজন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন।
রাজধানীতে এমন রাজনৈতিক সংঘাত নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যেমন শঙ্কায় আছেন, তেমনই দলগুলোর মধ্যে পারস্পরিক অনাস্থা ও অবিশ্বাসের কারণে ক্রমেই সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির জন্য ক্ষোভও প্রকাশ করেছেন।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে আরামবাগ মোড়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন ফকিরাপুলের একটি প্রেসের কর্মচারী আহসান মণ্ডল। পুরো ঘটনার সময় তিনি অফিসে ছিলেন, আতঙ্কে বাইরে বের হননি। ফলে কিছুই দেখেননি। তবে অফিস থেকে বের হয়ে পরিচিত আরামবাগ ও কমলাপুরের অপরিচিত রূপ দেখে বিস্মিত হয়েছেন। পুরো বিষয়টি নিয়ে তিনি অল্প কথায় বলেন, ‘বুঝতেয়াছি না, কিছুই বুঝতেয়াছি না। কিচ্ছু কওয়ার নাই!’
মো. বাদল মিয়া নামে এক রিকশাচালক পুরো সংঘর্ষের ভিডিও তিনি মোবাইল ফোনে দেখেছেন। তিনি বলেন, ‘এডি কওন যায় না। আইজকার এই ঘটনার জন্যে আওয়ামী লীগ দায়ী। নিজেগো মইধ্যে মীমাংসা কইরা নিলেই হইতো। এত আগুন, আহত, নিহত তাইলে আর হইতো না। এডি লস, পাবলিকের লস। দুই পক্ষ মিল্ল্যা একটা নির্বাচন করুক সুন্দর মতো, সুস্থ মতো। যে দলের কিসমতে থাকব, হেই দল ক্ষমতা পাইব। আওয়ামী লীগ একটু নরম হইলে এডি হইতো না।’
হাতে ফিটিংস পাইপ নিয়ে অপেক্ষা করছিলেন ফিটিংস মিস্ত্রি মো. ফিরোজ আলী। তিনি বলেন, ‘তত্ত্ববধায়ক সরকার না দিলে এই সমস্যার সমাধান হইব না। আর আওয়ামী লীগ এইটা দিব না। এহন যেইটা বুঝতাছি ওরাও ক্ষমতা থাইকা নামবো না, আর এরাও ছাড়ব না।’

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
১ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে