
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে পল্লবীর সেকশন-১১ এলাকায় এই ঘটনা ঘটে।
শিশুটি পল্লবীর সেকশন-১১-এর বি ব্লকের ৭ নম্বর রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক।
খবর পেয়ে পল্লবী থানা-পুলিশ, সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে একটি শিশুকে হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সোহেল রানা নামের এক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’ অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে