
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীর মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে গত শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার পাঁচ ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ বিকেলে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। প্রত্যেকের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে আগামী ১৩ মার্চ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন ঢাকার সূত্রাপুর থানার মোহন দাস রোডের হাসিবুর রহমানের ছেলে মাশরাফি রহমান মাহি (২০), একই থানার কলতাবাজারের মিজানুর রহমানের ছেলে ইরফান শাহরিয়ার (২০), কেরানীগঞ্জ উপজেলার তেলঘাটের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯), ঢাকার কোতোয়ালি থানার পাটুয়াটুলী লেনের সিরাজুল ইসলামের ছেলে আনাসুর রহমান (২০) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ছোট ভল্লভপুরের মৃত নুরুল আমিনের ছেলে সোহেল রানা (৩৯)।
এর আগে গতকাল শনিবার এই মামলায় গ্রেপ্তার হিযবুত তাহ্রীর ১৭ সদস্যকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৫ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে