
চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন নির্বাচন কমিশনের (ইসি) আইডিয়া-২ প্রকল্পের আউটসোর্সিংয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে এ অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হচ্ছে।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
এর আগে দুই দফা দাবি আদায়ে গতকাল মঙ্গলবার রাতে এক বৈঠক থেকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অধীনে আইডিইএ-২ প্রকল্পে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী সারা দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বন্ধ রাখার ঘোষণা দেন।
এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে ইসিতে রাখা এবং আইডিইএ-২ প্রকল্পের নবম গ্রেড থেকে ২০ গ্রেড পর্যন্ত আউটসোর্সিংয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে দুই দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।
দাবি না মানা পর্যন্ত সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং আঞ্চলিক নির্বাচন অফিসে কর্মরতদের ঢাকায় এসে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
জানা যায়, আইডিইএ-২ প্রকল্পে বর্তমানে ২ হাজার ২৬০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত। তাঁরা মাঠপর্যায়ে এনআইডির কাজ করে থাকেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে