
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খালিদ হাসান তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হন তিনি। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়।
হলের সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, খালিদ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হল থেকে বের হন। একাধিক সহপাঠী ও পারিবারিক সূত্র বলেছে, ছোটবেলা থেকেই বেশ কয়েকবার বাড়ি ছাড়ার ঘটনা ঘটিয়েছেন খালিদ। তবে এবার হল থেকে বের হওয়ার সময় নিজের মোবাইল ফোনও নিয়ে যাননি তিনি।
খালিদের খোঁজ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ সোমবার মানববন্ধন ও সমাবেশ করেন আরবি বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে খালিদের বাবা লুৎফর রহমান বলেন, ‘আমার ছেলে বেঁচে আছে কি না জানি না। আমি জানি না তার বন্ধু আছে, না শত্রু আছে। আপনারা যেভাবে পারেন, আমার ছেলেকে উদ্ধার করে দিন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, খালিদের খোঁজ পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, নানা তথ্য অনুসন্ধান করেও গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ শেষ খবর পাওয়া পর্যন্ত খালিদের বিষয়ে কোনো তথ্য পায়নি। তিনি বলেন, ‘আমাদের লোক গোয়েন্দা অফিসে গেছে। তারা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমরা সার্বক্ষণিক খোঁজ রাখছি।’

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১ সেকেন্ড আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩০ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে