রাজধানীর কদমতলীর দনিয়া এলাকার একটি বাসা থেকে ইয়াসমিন (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইয়াসমিনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দনিয়া নুরপুর চিলড্রেন গার্ডেন স্কুল বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ইয়াসমিনের বাবার নাম সবুজ মিয়া। তাঁর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে। ইয়াসমিনের প্রথম স্বামীর নাম মো. মহাসীন জোয়ার্দ্দার।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার বলেন, ইয়াসমিন তাঁর দ্বিতীয় স্বামীর সঙ্গে কদমতলীর বাসায় থাকতেন। বাসার বিছানার ওপর থেকে মরদেহ উদ্ধারের সময় দেখা গেছে, তাঁর নাক দিয়ে তরল পদার্থ বের হচ্ছে। গলা ও কাঁধে লালচে বর্ণ ছিল। কীভাবে ইয়াসমিনের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে তাঁর মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে ইয়াসমিনের পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে। ইয়াসমিনের প্রথম পক্ষের ছেলে আল আমিন বলেন, প্রায় আড়াই বছর আগে নজরুল নামে একজনের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় তাঁর মা ইয়াসমিনের। এই কারণে মায়ের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না তাঁদের। আগে গার্মেন্টসে চাকরি করতেন ইয়াসমিন।
আল আমিন আরও বলেন, মঙ্গলবার রাতে নজরুল তাঁকে ফোন করে বলেন, ‘তোমার মায়ের খোঁজ নাও। তোমার মামা তোমার মাকে মেরে ফেলেছে।’ এর বেশি কিছু বলেননি। এর পর থেকে নজরুলের ফোন বন্ধ। মায়ের ফোনে কল করেও তাঁকে পাওয়া যায়নি। পরদিন বুধবার বিকেলে মায়ের বাসায় গিয়ে দেখেন, রুমের দরজা বাইরে থেকে ছিটকিনি লাগানো। খুলে ভেতরে গিয়ে দেখেন, তাঁর মা বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। এরপর তাঁরা পুলিশকে খবর দেন।
আল আমিন বলেন, ‘আমার মাকে নজরুলই মেরে ফেলেছে। তাঁকে ধরলেই সব তথ্য বেরিয়ে আসবে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৮ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে