
রাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগ মোড়ে ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ‘জনসমাবেশ’ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান ঘিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ এবং বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত শহীদ মিনারে এনসিপির জনসমাবেশ চলবে। পাশাপাশি, ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জুলাই জাগরণ’।
এসব কর্মসূচির কারণে আজ রোববার সকাল থেকেই সমাবেশস্থলগুলোতে জনসমাগম বাড়তে থাকে। বেলা ১১টার পর শাহবাগ মোড় কার্যত বন্ধ হয়ে যায়। তবে জরুরি যানবাহন চলাচলে সহায়তা করতে দেখা যায় ছাত্রদলের কর্মীদের।
ডিএমপি জানিয়েছে, বিকল্প সড়ক হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী, বাংলামোটর ও দোয়েল চত্বর ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাঁটাবন মোড়, মৎস্য ভবন মোড়, টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা থেকে শাহবাগ অভিমুখে যান চলাচল সীমিত রাখা হবে। প্রয়োজনে এসব পয়েন্টে যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে।
এ অবস্থায় ঢাকাবাসীকে যথাসম্ভব উল্লিখিত এলাকা এড়িয়ে চলাচলের অনুরোধ করেছে ডিএমপি। বিশেষ করে এইচএসসি, সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে রেখে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে