
কুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনায় গভীর রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের যাত্রাবাড়ী থেকে দাউদকান্দি পর্যন্ত এ যানজট রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টি আই জুলহাস উদ্দিন। এ ঘটনার প্রভাব শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নয়, আশপাশের সড়কগুলোতেও পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের এই জ্যামের কারণে শিমরাইল থেকে বনশ্রী প্রায় ২১ কিলোমিটার এবং কাঁচপুর থেকে গাউছিয়া প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী অফিসগামী যাত্রীরা।
হাইওয়ে পুলিশ জানায়, গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে এবং ট্রাকচালকদের মহাসড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়ার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
শ্যামলী পরিবহনের বাসচালকের সহকারী (হেল্পার) পারভেজ বলেন, ‘ভোর ৬টা থেকে মৌচাক এলাকায় এসে আটকে আছি, এখনো গাড়ি চুল পরিমাণ সামনে যাওয়ার খবর নাই।’
আসমা আক্তার নামের এক যাত্রী বলেন, ‘চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে শিমরাইল মোড় থেকে সকাল ৭টায় বাসে উঠছি ঠিকই, কিন্তু বাস আর সামনে যায় নাই। এক জায়গায় আছে।’
কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টি আই জুলহাস উদ্দিন বলেন, ‘রাতে দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে, যার ফলে যানজটের সৃষ্টি হয়। এদিকে যানজটে পড়ে ট্রাকচালকেরা ঘুমিয়ে পড়েছেন। ফলে যানজট আরও দীর্ঘ হয়েছে। এখন তাদের ডেকে ডেকে ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতিমধ্যে ধীরে ধীরে যানবাহন সচল হতে শুরু করেছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে